বিশ্ব রক্তদাতা দিবস 2025

বিশ্ব রক্তদাতা দিবস ( WBDD )

প্রতি বছর ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে | ২০০৪ সাল থেকে প্রথমবারের মতো চারটি মূল আন্তর্জাতিক সংস্থাী অনুষ্ঠানের আয়োজন করে | নিরাপদ রক্ত ও রক্তের পণ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রক্তদাতাদের তাদের স্বেচ্ছাসেবী জীবন রক্ষাকারী রক্তের উপহারের জন্য ধন্যবাদ জানাতে | বিশ্ব রক্তদাতা দিবস হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক চিহ্নিত 11 টি সরকারি বিশ্বব্যাপী জনস্বাস্থ্য প্রচারণার মধ্যে একটি | আন্তর্জাতিক রক্তদাতা সংস্থা ফেডারেশন ( IFBDO) এবং আন্তর্জাতিক রক্ত ট্রান্সফিউশন সোসাইটি ( ISBT) কত রক্ত ও রক্তের পণ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ।

14 JUN- বিশ্ব রক্তদাতা দিবস

একটি ব্যাগ রক্ত বাড়ে একটি জীবন বাঁচাতে, আপনার একবারে রক্তদান হতে পারে কারো জীবনের শেষ ভরসা |

                                                   ” রক্ত দিন জীবন বাঁচান “
                                                   ” আপনার দান, কারো প্রাণ

১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস | এই দিনটি বিশ্বের লক্ষ লক্ষ স্বেচ্ছায় রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন , যারা নিঃস্বার্থভাবে অন্যের প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন | রক্ত কোন ল্যাবে তৈরি হয় না, এটি একজন মানুষের শরীরে থেকেই পাওয়া যায় | তাই রক্তদানের গুরুত্ব অপরিসীম | রক্তদান শুধু জীবন বাঁচায় না, এটি স্বাস্থ্যের জন্য উপকারী | এটি শরীরের নতুন রক্ত তৈরিতে সাহায্য করে এবং হৃদযন্ত সুস্থ রাখে |

বাংলাদেশের প্রতিদিন হাজার হাজার মানুষ দুর্ঘটনা অপারেশন থ্যালাসেমিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে রক্তের জন্য অপেক্ষা করে | একজন রক্তদাতা বছরে সর্বোচ্চ চারবার রক্ত দিয়ে 12 জন মানুষের প্রাণ বাঁচাতে পারে | তাই আমাদের উচিত অন্যের উপকারে এগিয়ে আসা |

আজ বিশ্ব রক্তদাতা দিবস

প্রতি বছর ১৪ জুন বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস। এই বিশেষ দিনটি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি যারা নিয়মিত ও নিঃস্বার্থভাবে রক্ত দিয়ে জীবন বাঁচাচ্ছেন তাদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশের দিন। রক্তদান একটি মহৎ ক। একজন সুস্থ মানুষ মাত্র ১০-১৫ মিনিট সময় ব্যয় করে এক ব্যাগ রক্ত দান করে তিনটি মানুষের জীবন বাঁচাতে পারে। দুর্ঘটনা, অস্ত্র প্রচার, ক্যান্সার কিংবা জটিল সময় অনেক রোগীর জরুরি রক্তের প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় রক্তের অভাবে হারাতে হয় অসংখ্য মানুষের প্রাণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), রেড ক্রিসেন্ট ও রেড ক্রস সোসাইটির সহযোগিতায় ২০০৪ সাল থেকে এই দিবসটি বিশ্বব্যাপী পালন শুরু হয়। এই দিনটির তারিখটি নির্ধারিত হয়েছে বিখ্যাত অস্ট্রিয়ান চিকিৎসা বিজ্ঞানী  ল্যান্ডস্টেইনার- এর জন্মদিন উপলক্ষে,যিনি রক্তের গ্রুপ আবিষ্কার করেন।

২০২৫ সালের প্রতিপাদ্য

“রক্তদানঃ জীবনের উপহার, স্বাস্থ্য ও সহানুভূতির প্রতীক” এই প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় রক্তদান শুধুমাত্র একটি চিকিৎসা সহায়তা নয়, এটি এক অনন্য মানবিক আচরণ। আজকের দিনে একটি সংকল্প করি-আমি রক্ত দেবো, জীবন বাঁচাবো। আপনার রক্ত, কারো জন্য ভালোবাসার আরেক নাম।

কেন রক্তদান জরুরিঃ

বাংলাদেশসহ বিশ্বজুড়ে প্রতিদিন হাজার হাজার মানুষ রক্তের অপেক্ষায় থাকে। দুর্ঘটনায় আহত, থ্যালাসেমিয়ায় শিশুদের আক্রান্ত, ক্যান্সারের রোগী, গর্ভবতী মা- এদের অনেকের জীবন বাঁচানো সম্ভব শুধু সঠিক সময়ে রক্ত পেলে। একজন সুস্থ মানুষ প্রতি চার মাস অন্তর রক্ত দিতে পারে। রক্তদানের ফলে শরীরে কোন ক্ষতি হয় না, বরং এটি শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেহকে সতেজ রাখে।

রক্তদানের উপকারিতাঃ

*হৃদরোগের ঝুঁকি কমায়
*আয়রনের ভারসাম্য ঠিক রাখে
*নতুন রক্তকণিকা তৈরিতে সহায়তা করে
*আত্মতৃপ্তি ও মানসিক প্রশান্তি দেয়

আমাদের করণীয়:

*বছরে অন্তত দুইবার রক্তদান করুন
*নিজের পরিবার এবং বন্ধু-বান্ধবদের রক্তদানে উৎসাহিত করুন
*রক্তদানের ভুল ধারণা দূর করতে সচেতনতা ছড়ান
*প্রয়োজন পড়লে নিজে উদ্যোগ নিয়ে রক্ত সংগ্রহে সহায়তা করুন

চলুন, এই বিশ্ব রক্তদাতা দিবসে আমরা সবাই প্রতিজ্ঞা করি- ” নিয়মিত রক্ত দেবো জীবন বাঁচাবো” |

এটি একটি ছোট পদক্ষেপ হতে পারে তবে একটি পরিবারের জীবনের জন্য আশার আলো | রক্ত দিন জীবন বাঁচান |

আশা করি পোস্টটি সবার ভালো লেগেছে, এরকম আরো অনুপ্রেরণামূলক পোস্ট পেতে আমাদের সাথেই থাকবেন | আল্লাহ আমাদের সবাইকে ভাল কাজ করার তৌফিক দান করুক | আল্লাহ  সবাইকে আমাদের সবাইকে সুস্থ রাখুক |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button