ঘুম নিয়ে মজার স্ট্যাটাস

ঘুম নিয়ে রোমান্টিক উক্তি-ঘুম নিয়ে ক্যাপশন, ফানি, স্ট্যাটাস, কবিতা ও ছন্দ। আমাদের অন্যতম জৈবিক চাহিদা। অনেকের কাছে এটা শুধু জৈবিক চাহিদা নয়, বরং এটা একটা ভালোবাসার বিষয়ও।
অনেকেই ঘুমাতে ভালবাসে এবং ঘুম নিয়ে বিভিন্ন ক্যাপশন, উক্তি , স্ট্যাটাস ও ছন্দ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চায়। এখন পাঠকদের জন্যই এখানে বাছাই করা কিছু রোমান্টিক উক্তি-ঘুম নিয়ে ক্যাপশন, ফানি ফানি, স্ট্যাটাস, কবিতা ও ছন্দ সমূহ তুলে ধরা হলো।
ঘুম নিয়ে মজার স্ট্যাটাস
ঘুম বা নিদ্রা হচ্ছে মানুষ এবং অন্যান্য প্রাণীর দৈনন্দিন কর্মকাণ্ডের বিশ্রাম নেওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া। যখন সচেতন ক্রিয়া প্রতিক্রিয়া স্তিমিত থাকে। নিষ্ক্রিয় জাগ্রত অবস্থার সাথে ঘুমন্ত অবস্থায় পার্থক্য হল এ সময় উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতা হ্রাস পায় এবং শীত নিদ্রা ও কোমার চেয়ে সহজেই জাগ্রত অবস্থায় ফেরত আসা যায়। সকল স্তন্যপায়ী ও পাখি এবং বউ সরীসৃপ, উভচর এবং মাছের মধ্যে ঘুমানো লক্ষ্য করা যায়। মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী এবং অন্য বেশ কিছু প্রাণীর ( যেমন কিছু প্রজাতির মাছ, পাখি, পিঁপড়া এবং ফ্রুটফ্রাই ) অস্তিত্ব রক্ষার জন্য ঘুম আবশ্যক। ঘুমানোর কারণ সম্পর্কে এখনো বিজ্ঞানীরা কোন তথ্য জানতে পারে নি এবং এটি নিয়ে গবেষণা চলছে। আরেকটি ব্যাপার ঘুমন্ত মানুষের চেহারার কোন এক অজানা অতিরিক্ত আবেগ অনুভূতি কাজ করে। যা তার গোপন এক প্রাকৃতিক নিরাপত্তা দিয়ে থাকে।
ঘুম নিয়ে রোমান্টিক উক্তি
ঘুম আর ভালোবাসা-দুটোই শান্তির নাম। প্রিয় মানুষের ভালোবাসার ছোঁয়া যদি থাকে, তবে ঘুম যেন আরো গভীর হয়; আর যদি না থাকে, তবে সেই না-পাওয়ার হাহাকারেই ঘুম উধাও হয়ে যায়। প্রেমের মধ্যে ঘুম এক মিষ্টি অনুভব- যেখানে প্রিয়জনের কথা ভেবে ঘুমিয়ে পড়া । তার স্বপ্নে আশা প্রার্থনা করাও এক অন্যরকম ভালোবাসা। এই উক্তিগুলি সেই গভীর রোমান্সের কথায় বলে-যেখানে ঘুম শুধু বিশ্রাম নয়, ভালোবাসারই এক অনুপম রূপ।
ঘুম নিয়ে রোমান্টিক হৃদয় ছোঁয়া বাংলা উক্তি
“তুমি যখন বলো ‘ঘুমাও ভালো করে’, তখন ঘুমটা সত্যিই অনেক বেশি শান্তিময় মনে হয়-কারণ তোমার ভালোবাসা আমার স্বপ্নকে আগলে রাখে।”
“রাত জেগে তোমাকে ভাবা আর ঘুমের মধ্যে তোমার স্বপ্ন দেখা- এই দুইটাই আমার জীবনের সবচেয়ে রোমান্টিক অভ্যাস।”
“তুমি আমার ঘুম না আসার কারণও-আবার ঘুমিয়ে পড়ার সবচেয়ে প্রিয় ইচ্ছাও-ভালোবাসা এমনই দ্বিমুখী সুন্দর একটা অনুভব।”
“ঘুম আসতে চায় না, কারণ মন চায়,তুমি কাছে আসো আমার পাশে শুয়ে থাকো-তোমার বুকের মধ্যে মাথা রাখলেই ঘুম যেন গভীর হয়।”
“তোমাকে ছুঁতে না পারার কষ্টে ঘুম হারিয়ে যায়, কিন্তু স্বপ্নে যখন তুমি এসে জড়িয়ে ধরো, তখন মনে হয়-ভালোবাসা ঠিকই পৌঁছে গেছে হৃদয়ে।”
“ঘুম আর ভালোবাসা-দুটোই গভীর হলে জীবনটা অনেক সুন্দর হয়, আর যদি প্রিয় মানুষটিই ঘুমের আগে শেষ কথা বলে তবে রাত টাই যেন পূর্ণতা পায়।”
“তুমি ঘুমিয়ে গেলে তোমার নিঃশ্বাসের শব্দে পৃথিবী শান্ত হয়-তোমার ঘুমই আমার ভালোবাসার সবচেয়ে নরম কবিতা।”
“রাত গভীর হলে তোমার কন্ঠ স্বরটা সবচেয়ে বেশি মিস করি-শুধু একটা ‘ঘুমাও ভালো করে’ শুনলেই মনে হয়, এই রাতটা যথেষ্ট সুন্দর।”
“স্বপ্নগুলো সব সময় সত্যি হয় না, কিন্তু যদি তোমাকে নিয়েই স্বপ্ন দেখি, তাহলে ঘুমটাই হয়ে ওঠে পৃথিবীর শ্রেষ্ঠ সময়।”
“তোমার সঙ্গে ঘুমানোর ইচ্ছে মানে শুধু একই বিছানা ভাগ করে নেওয়া নয়-এটা সেই অনুভব, যেখানে একসাথে স্বপ্ন দেখা হয়, জেগে থাকা হয়, ভালোবাসা হয়।”
“তোমার পাশে ঘুমিয়ে থাকা মানেই পৃথিবীর সবচেয়ে চেয়ে নিরাপদ আশ্রয়ে থাকা। তোমার নিঃশ্বাসের শব্দ আমার রাতের নীরবতাকে মধুময় করে তোলে।”
“ঘুমের দেশেও আমি তোমাকে স্বপ্নে দেখি, যেখানে আমাদের ভালোবাসা এক নতুন রূপ নেয়, পূর্ণ হয় সীমাহীন আনন্দে।”
ঘুম নিয়ে ক্যাপশন
১) ঘুম কখনো কখনো পালানোর নাম,
যেখানে বাস্তবতা ছায়ার মতো পেছনে পড়ে থাকে –
আর কল্পনার ভেতর একটু শান্তি খুঁজে নাই ক্লান্ত মনটা।
২) ঘুম শুধু বিশ্রাম নয়,অনেক সময় এটাও এক ধরনের নীরব প্রতিবাদ-
যখন কিছু বলার মতো শক্তিও থাকে না ভিতরের মানুষটার।
৩) ঘুম একমাত্র জায়গা, যেখানে কেউ ঠকায় না,
কোন প্রতিশ্রুতি ভাঙ্গে না-সেখানে শুধু নিজের নিঃশ্বাসের শব্দে শান্তি খুঁজে পাওয়া যায়।
৪) যখন পৃথিবীটা বোঝার মত হয়ে ওঠে না, তখন ঘুম সবচেয়ে আপন হয়-
অন্তত ওটা জিজ্ঞেস করে না-“তুমি কেন এত চুপচাপ?”
৫) ঘুম আসে না বলে চোখের উপর ক্লান্তির পর্দা জমে,
আর মন খুঁজে বেড়ায় সেই স্বপ্ন, যেটা কেউ কোনদিন ভাঙবে না।
৬) ঘুম এমন এক আশ্রয়, যেখানে হৃদয়ের ব্যথাগুলো অল্প সময়ের জন্য হলেও নিশ্চুপ হয়ে পড়ে-
যেন কষ্ট গুলো একটু বিশ্রাম নিতে চায়।
৭) কখনো কখনো ঘুম আসেনা দুচোখে,
কারণ মন তার ভার বলতে পারে না,
তখন চোখ বন্ধ করলেও শান্তি শুধু শরীর টুকু পায়।
৮) ঘুম আসছে না-মানে মনে কিছু অব্যক্ত যন্ত্রনা জমে আছে,
যা শব্দে বলা যায় না, নিঃশ্বাসের ভিতরে হাহাকার হয়ে রয়ে যায়।
৯) ঘুমের মধ্যে শুধু স্বপ্ন না,অনেক না পাওয়া,
না-বলা কথা আর চাপা কষ্টগুলোও ধীরে ধীরে অনুভব হয়ে ওঠে নিঃশব্দ আরাম হয়ে।
এরকম বিভিন্ন মজার ক্যাপশন, উক্তি, স্ট্যাটাস পছন্দ সোশ্যাল মিডিয়াতে পড়ে যদি ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকবেন।আরো মজার মজার এই ধরনের পোস্ট ছেড়ে আপনাদের মনের তীব্র আকাঙ্ক্ষার সমাপ্তি হবে ইনশাআল্লাহ।